ছবি ও সংবাদ >> রহিম রেজা : ঝালকাঠির রাজাপুরে তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মিলন মাহমুদ বাচ্চু, আফরোজা আক্তার লাইজু ও নজরুল ইসলামসহ ৫ জন।
তবে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনোনয়নপত্র জমা দেননি এবং তিনি নির্বাচনে অংশ নিবেন না।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চন্দ্র শেখর হালদার, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল হাসান, জিয়াউল হক লালন, সোহেল আহমেদসহ ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার পুতুল, সুমনা পারভীন সুমি, ছালমা বেগম, হাফিজা বেগম, নাসরিন আক্তারসহ ৬ জন।
আগামী ২৯ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


















