আল মমিনুর রহমান (লিংকন) : গনঅভ্যুত্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গনসমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।
শনিবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুলে গণ অধিকার পরিষদের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ডাকসু ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ’র কৃতি সন্তান গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান।
এ সভায় সভাপতিত্ব করেন রভাষক সাখাওয়াত হোসেন (সহ শিক্ষা বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ ও সভাপতি গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আল মামুন (সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ)।
আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা ইকবাল জাহিদ রাজন ছাড়াও ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সকল ইউনিটের নেতাকর্মীরা।



















