রবিবার , ৫ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

‘মা পদক’ পাচ্ছেন আনোয়ারা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৫, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে ১২ মে ঢাকার একটি অভিজাত হোটেলের বলরুমে দেওয়া হবে ‘মা পদক ২০২৪’। এ বছর পদকটি পাচ্ছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন আলী-রূপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল হক নগরী।

বাংলাদেশের সিনেমা, নাটক, গান, নৃত্যাঙ্গন; দেশের প্রশাসন, শিক্ষা, সাংবাদিকতা, সেনাবাহিনীসহ আরও কয়েকটি ক্যাটেগরিতে কৃতী সন্তানের মায়েদের ‘মা পদক’ দেওয়া হবে। এ ছাড়া প্রতিবারই চলচ্চিত্র কিংবা নাটকের একজন অভিনেত্রীকে ‘মা পদক’ সম্মাননায় ভূষিত করা হয়।

অভিনেত্রী আনোয়ারা বলনে, এর আগে অভিনয়ের জন্য রাষ্ট্রীয়, জাতীয় স্বীকৃতি পেয়েছি আমি ৯ বার। কিন্তু অসংখ্য মায়ের চরিত্রে অভিনয় করার জন্য মা পদকে ভূষিত হচ্ছি। এটি সত্যিই আমার কাছে অন্যরকম ভালোলাগার। দর্শক আমাকে ভালোবাসেন; এটাই আমার বড় প্রাপ্তি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত