রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২১, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সিরিয়াভিত্তিক গোয়েন্দা বিভাগের প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল শনিবারের ওই হামলায় আবাসিক ভবনের প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন অন্তত ছয়জন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ইরানীয়দের লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে করে গাজার সহিংসতা মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের মেহর সংবাদ সংস্থা জানায়, সিরিয়ায় ইসরায়েলের হামলায় আইআরজিসি এর সিরিয়া গোয়েন্দা প্রধান, উপপ্রধান ও আরও দুজন সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি চারজন সদস্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই ‘কাপুরোষোচিরোষোচিত গুপ্তহত্যার’ কড়া জবাব দেওয়া হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে: প্রধানমন্ত্রী

হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

নলছিটিতে সুগন্ধার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বহরমপুরের বিস্তীর্ণ এলাকা

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

চতুর্থ স্বামীকে ব্ল্যাকমেইল করে স্ত্রী লাপাত্তা, পঞ্চম স্বামীর বাসরঘর

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’