শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে থ্রি হুইলার ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ৪

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৮, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস বেপারি পরিবহনের সাথে যাত্রীবাহি থ্রি হুইলার মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ।ইতিমধ্যে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বরিশাল থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন জিরোপয়েন্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা রুপাতলীগামী মহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। এসময় মহেন্দ্রে থাকা বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করে শেরে বাংলা মেডিকেল হসপিটালে একজন মৃত্যুবরণ করেন ।

নিহতরা হলেন বরিশাল সদরের চরবাড়িয়া এলাকার খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার(৪৫) অপরজন নলছিটি উপজেলার কাবদেবপুর গ্রামের আজিজ খানের ছেলে রাজিব খান(৪০) পরবর্তীতে যিনি মৃত্যুবরণ করেন সুবিদপুর ইউনিয়ন নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার(৩৫) ও আর একজনের নাম জানা যায়নি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মো.মুরাদ আলী জানান, দূর্ঘটনার শিকার মহেন্দ্র ও পরিবহন সড়িয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

ঢাকায় বাংলাদেশ তৃণমুল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর মতবিনিময় সভা

হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির হতে পারছে না: রিজভী

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাপ্তাই কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কামাল-বেনজীরসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার নামে মামলা

ওজাবের ঢাকা মহানগর আহবায়ক কমিটি গঠন : ওয়াহিদ আহবায়ক ছানাউল্লাহ সদস্য সচিব

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ