নিউজ ডেস্ক : বাকেরগঞ্জ থানার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়নের খাশ মহেশপুর গ্রামের দললি উদ্দিন হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদারের পৈতৃক সম্পত্তির উপর দোকা ঘড় (মহেশপুর স্কুলের পাশে চায়ের দোকান) যা কুদ্দুস হাওলাদার নিজেই পরিচালনা করেন।
গত ১৩/০১/২০২৪ইং রোজ শনিবার বেলা আনুমানিক ১২ টার সময় মনির মুন্সী ও তার বাহিনী দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া কুদ্দুস হাওলাদারের দোকানে এসে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কুদ্দুস হাওলাদার চাঁদা টাকা দিতে নাখোশ করেন, এমত অবস্থায় মনির মুন্সী বাহিনী অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উহার প্রতিবাদ করিলে এলোপাথাড়ি মারপিট করেন।
কুদ্দুস হাওলাদারের স্ত্রী রুবিনা বেগম বাচাইতে এলে মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনী লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় বারি মারে এতে মারাত্মক আহত হয়ে মাটিতে লুটে পরেন রুবিনা বেগম। মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনী কুদ্দুস হাওলাদারের স্ত্রীকে মেরেই খেনত হননি লুটপাট ও ভাংচুর করেছেন দোকান। দোকানে মালামাল ছিলো প্রায় ১ লক্ষ টাকার এবং নগত ক্যাশ ছিলো ৫০ হাজার টাকা, যা মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনী নিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন কুদ্দুস হাওলাদারের স্ত্রীকে উদ্ধার করে বাকেগঞ্জ উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে যাহার ভর্তি রেজিঃ নাম্বার ৬১/০৩ তাং ১৩/০১/২০২৪ইং । উক্ত বিষয় কুদ্দুস হাওলাদার বাদি হয়ে মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনী বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন যাহার নাম্বার (সি.আর- ০২/২০২৩ (বাকেরগঞ্জ)।
আসামী- ১) মোঃ মনির মুন্সী (৪৮) পিতাঃ জলফু মুন্সি সাং- চামটা, ২) মোঃ রফিক (৩৬) পিতাঃ কাসেম আলী, ৩) দানিসুর রহমান (৩৬) পিতাঃ শাহদাত হোসেন সাং- কৃষ্ণকাঠী, ভরপাশা (বাকেরগঞ্জ বন্দর), ৪) নিয়াজ মোর্শেদ (৪২), ৫) মামুন সিকদার (৪৫) উভয় পিতাঃ আঃ মালেক সিকদার সাং- পশ্চিম কৃষ্ণনগর, নিয়ামতি।
আসামীরা পরস্পর একদলবদ্ধ সন্ত্রাসী, বেজাহানী, অসৎ প্রকৃতির লোক বডে। চুরি, ডাকাতি, ছিনতাই ও জমি দখল তাদের পেশা ও নেশা।
গত ২১/১২/২০২৩ইং সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় কুদ্দুস হাওলাদারের বসত বাড়ীর দক্ষিণ পাশের বাগানে স্ত্রী রুবিনা বেগম কে পাইয়া পূর্ব হইতে ওৎ পেতে থাকা মনির মুন্সী বাহিনী চুলের মুঠি ধরিয়া এলোপাতাড়ি কিল, ঘুষি লাথি মারে এবং কাপোড় চোপর টানিয়া ছিড়িয়া শ্লীলতাহানি করে ও গলায় গামছা পেছাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। যাহার প্রেক্ষিতে কুদ্দুস হাওলাদারের স্ত্রী মনির মুন্সী বাহিনীর বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা করেন যাহার নাম্বার ৪৩৩/২০২৩ (বাকেরগঞ্জ) যাহাতে মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনী ক্ষিপ্ত হয়ে কুদ্দুস হাওলাদারের ও তার স্ত্রী রুবিন বেগম কে হত্যার চেষ্টা করেন।
উক্ত বিষয় স্থানিয় সংবাদ কর্মীরা খবর পেয়ে ঘটনা স্থানে জান এবং এলাকায় খোঁজ খবর নিয়ে এর সত্যতাও পাওয়া যায়। আরও পাওয়া যায় যে মনির মুন্সী বাহিনী এলাকায় বিভিন্ন অসহায় মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা , এছাড়াও সরকারি চাকরি দিবে বলে টাকা নিয়ে করছে প্রতারণা এমন অভিযোগও পাওয়া যায় । উক্ত বিষয় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি জানান উক্ত বিষয় আমরা জানি এবং বরিশাল কোটে একটি মামলা হয়েছে যার তদন্ত প্রকৃয়াধীন এবং অপরাধী যেই হোক না কেন তার শাস্তি হবে।
এমত অবস্থা নিরাপত্তাহীনতায় ভুগছেন কুদ্দুস হাওলাদারসহ এলাকা বাসী। এ বিষয় এলাকা বাসী প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন এবং মুক্তি চায় এই মনির মুন্সী ও তার সন্ত্রাস বাহিনীর হাত থেকে।



















