বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রায়গঞ্জে সাব-রেজিষ্ট্রারের হস্তক্ষেপে টাকা ফেরত পেলেন ভূক্তভোগী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সাব-রেজিষ্ট্রারের হস্তক্ষেপে টাকা ফেরত পেলেন এক ভূক্তভোগী।

বুধবার (৮ নভেম্বর) টাকা ফেরত পেয়ে অবশেষে অভিযোগ কারী জাকির হোসেন জাকিউল্লা তার অভিযোগপত্রটি প্রত্যাহার করে নিয়েছেন। এঘটনায় অভিযুক্ত দলিল লেখককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা গ্রামের জাকির হোসেন জাকিউল্লা তার গ্রামের দলিল লেখক রিজওয়ান রশীদ ও তার সহযোগী মান্নান জমি ক্রয় বিক্রয়ের বিষয়ে সাব রেজিষ্ট্রারের অফিসের দলিল করার নামে কথিত প্রে-অডারের মাধ্যমে উৎস কর আদায় করেন। দলিল লেখক রিজওয়ান রশীদ তার সহযোগী মান্নানের মাধ্যমে ভুক্তভোগী জাকির হোসেন জাকিউল্লার কাছ থেকে ভুল বুঝিয়ে বাটোয়ারা দলিলের উৎস কর আদায় করে এবং তা নিজ নামে নগদায়ন করে আত্মসাৎ করেন।

অভিযোগ দায়ের হলে বিষয়টি তদন্ত পূর্বক রায়গঞ্জ সাব রেজিস্ট্রিার সাগর দাশের হস্তক্ষেপে ভুক্তভোগী জাকির হোসেন জাকির কে তার টাকা ফেরত দেন দলিল লেখক রিজওয়ান রশীদ। এব্যাপারে ভুক্তভোগী জাকির হোসেন জাকিউল্লাহ জানান, গত ৮-০৬-২০২৩ ইং তারিখে তিনি রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রিজওয়ান রশীদের কাছে যান একখানা বাটোয়ারা দলিল করতে। দলিল লেখক তাকে জানান যে ১% উৎসে করের টাকা জমা করতে হবে। তার কথা মতো আমি উৎস করের টাকা তার কাছে দিলে তিনি তার সহযোগী মান্নান এর মাধ্যমে ব্যাংকে পে অর্ডার করেন। দলিল রেজিষ্ট্রারী হওয়ার পরে দলিলের নকল তুলে দেখতে পারি উৎস করের জায়গায় টাকার অংকের পরিমাণ কম থাকায় আমার সন্দেহ হয়। পরে এবিষয়ে উদ্বর্তন মহলের নিকট একটি অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে রায়গঞ্জ সাব-রেজিষ্ট্রার সাগর দাস বলেন, উৎসকরের টাকা ভুল বুঝিয়ে জমা দেয়া হলে সংশ্লিষ্ট দলিল লেখক তার সহযোগীর দ্বারা তা উৎত্তোলন করে নেয়। পরে অভিযোগ দায়ের হলে আমি তদন্ত পূবক দ্রুত ভূক্তভোগী জাকির হোসেন জাকির উল্লাহ’র টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করি। সেই সাথে অভিযুক্ত দলিল লেখক রিজওয়ান রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এব্যাপারে সিরাজগঞ্জ জেলা সাব রেজিষ্টার মো: জাহাঙ্গীর আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগকারী জাকির হোসেন জাকিউল্লা টাকা ফেরত পেয়ে তার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছে। সেই সাথে দলিল লেখককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

চলছে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩; মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহে লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের করুন মৃত্যু

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত

নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদের ব্যর্থ সাংবাদিক সম্মেলন!

ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

ইসরায়েলি নৃশংসতায় গাজায় আরও ৩৯ নিহত, ৩৫ হাজার ছুঁই ছুঁই প্রাণহানি