মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে পলিথিন কারখানায় মোবাইল কোর্ট, দশ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া এলাকায় পলিথিন ও প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন। এসময় তাইয়্যেবা প্লাস্টিক সেন্টার নামের পলিথিন, প্লাস্টিক ক্রাশিং ও রিসাইক্লিং কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালীন কারখানাটির উৎপাদন বন্ধ ছিলো। এসময় ভ্রাম্যমাণ আদালতে কারখানাটির ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ পঞ্চম তফসিলের ০১ নং বিধান লংঘনে ৮৯ (০২) ধারা য় দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো:নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানা পুলিশের একটি টিম।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া