সিকিমে বাংলাদেশি পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেবে ‘তাজ গুরাস কুটির রিসোর্ট অ্যান্ড স্পা’। যারা সিকিমের সৌন্দর্যে মুগ্ধ তাদের জন্য এই রিসোর্টটি একটি বিলাসপ্রিয় স্থান। সবুজে ঘেরা সিকিমের চূড়ায় এই রিসোর্ট নির্মাণ করা হয়েছে। অতিথিরা তাই এখান থেকেই উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘার মনোরম সৌন্দর্য।



















