বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৮, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর টঙ্গী পশ্চিম থানার ভিতর থেকে এক পুলিশ কর্মকর্তা এসআই- মিল্টন কুন্ডুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ ই অক্টোবর মঙ্গলবার রাত সা‌ড়ে ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ধুপপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, গত ৩ অক্টোম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন মিল্টন কুণ্ড। যোগদানের পর থেকেই তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। দায়িত্বও ঠিকমতো পালন করতেন না।

এ বিষয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত মিল্টন কুণ্ড যখন পুবাইল থানায় কর্মরত ছিলেন তখন তিনি প্রায় সময় অন্যমনস্ক হয়ে থাকতেন। সবার থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তা‌কে কোনো কাজ দি‌লে তিনি বল‌তেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত