সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নাশকতার আশঙ্কা, রাজধানীতে বিশেষ নিরাপত্তায় র‌্যাব

প্রতিবেদক
বার্তা প্রবাহ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। বিভিন্ন স্থানে র‌্যাবের বিশেষ মহড়া ও চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান। এদিকে আগামীকাল মঙ্গলবার গুলশানেও নিরাপত্তা জোরদার এবং চেকপোস্ট বসাবে বাহিনীটি।

লে. কর্নেল আব্দুর রহমান বলেন, ‘জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার একটি সম্ভাবনা থাকে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে র‌্যাব-৪ সহ দেশের সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল বা বিশেষ মহড়া পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।’

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’

এছাড়া যেকোনো গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।’ র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করতে র‌্যাব সব করবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

বগুড়া ধুনটে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

যশোরে দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা, বাঘারপাড়া প্রেসক্লাবের নিন্দা

দুলু-আজাদ আটকের পর মধ্যরাতে রিজভীর সংবাদ সম্মেলন

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবসের প্রস্তুতি সভা

গাজীপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী খায়রুল হাসান চুড়ান্ত

এসিআই মটরস কতৃক আয়োজিত সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা

‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’