মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৬, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। জেলার আদর্শ সদর উপজেলার টমছম ব্রিজ এলাকায় তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি কুমিল্লায় রাজমিস্ত্রি পরিচয়ে কাজ করছিলেন।

র‍্যাব ১১ কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামি সিলেট জেলার মোঃ জিলু মিয়া (৪৩)। তিনি ওসমানী নগর থানার বড় ধিরারাই এলাকার মৃত রইছ আলীর ছেলে।

র‍্যাব কর্মকর্তা মুনিরুল আলম বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৮ সালে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুলাভাই আজগর আলীর ভাই আসমত আলীর সাথে গ্রেফতার জিলু মিয়ার মারামারি হয়। মারামারিতে আসমত আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আজগর আলী সিলেট জেলার ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি জিলু মিয়া পালিয়ে যায়। উক্ত মামলার আদালত জিলু মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সেই সাথে আরও দুই মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

র‍্যাব উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারা দেশ