শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : পরিবেশ অধিদপ্তর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৫৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

এসব অভিযানে ৩ হাজার ৭৯৭টি মামলার মাধ্যমে ২৬ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অভিযানে ৪৮৯টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়, ২১৬টি ভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়, ১৩৩টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ২৫টি পলিথিন কারখানার সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।

অন্যদিকে, ১৩২টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ/সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ১৩টি প্রতিষ্ঠান থেকে ৯ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়।

অপরদিকে, আজ ১২ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ফেনী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে ৯টি মামলার মাধ্যমে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় ও ৩১৯ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

এছাড়া একই দিনে যানবাহনের মান মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে মানিকগঞ্জ ও ঢাকার মতিঝিল-গুলিস্তান সড়কে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় ১৫হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে নড়াইল, বান্দরবান, শরীয়তপুর, মানিকগঞ্জ ও চট্টগ্রামে পরিচালিত ৫টি মোবাইল কোর্টে ১৯টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দূষণবিরোধী এই ধরনের অভিযান সারা দেশে অব্যাহত থাকবে।
সূত্র : বাসস

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সেহরীতে রান্না করুন কাঁচকলা দিয়ে শিং মাছ

ভোলার তজুমদ্দিনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠলেও ভোটার উপস্থিতি নিয়ে সংশয়

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো

প্রকাশিত সংবাদে বিভ্রান্তি দূর করার জন্য সিকদার গ্রুপের ব্যাখ্যা

ফিল্ম ক্লাব নির্বাচন করছেন আপূর্ব রায়

আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : পাকিস্তান সেনাবাহিনী

দুইটি আসনে মনোনয়ন চাইবেন মাহিয়া মাহি

ডেঙ্গুর প্রকোপ: মার্চের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ