শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের মাদক অভিযান ও মিষ্টি মুচকি হাসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন, ঝিনাইদহ : মুখে মিষ্টি মিষ্টি মুচকি হাসি। জানিনা এ হাসির অন্তরালে কি আছে? তবে এমন ছবি তুলে পুলিশ জানান দিচ্ছেন তারা মাদকের বিরুদ্ধে বিশাল এক অভিযান পরিচালনা করে সফল হয়েছেন এবং ফেন্সিডিল উদ্ধার করেছেন। এ উদ্ধার অভিযান কে কেন্দ্র করে স্বয়ং থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার মিডিয়াতে বক্তব্যও দিয়েছেন। কিন্তু বাস্তবিক উদ্ধার অভিযানের অন্তরালে রয়েছে ভিন্ন ঘটনা।

শুক্রবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের শুকুর আলী ম-লের ছেলে মিন্টু হোসেন (৪০) মোটর সাইকেলে করে ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। আসার পথে লাউতলা নামক স্থানে একটি ইজিবাইকের সাথে মিন্টুর মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটর সাইকেল থেকে পড়ে আহত হন। আর মোটর সাইকেলের উপর রাইচ কুকারের মধ্যে থাকা ফেন্সিডিল রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে । সে সময় স্থানীয় জনগন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে এনে চিকিৎসা দেন এবং রাস্তায় পড়ে থাকা ফেন্সিডিলগুলি কুড়িয়ে থানায় নিয়ে আসেন। পরে অবশ্য পুলিশ ওই মোটর সাইকেলের বিশেষ স্থান থেকে আরো বেশকিছু ফেন্সিডিলসহ মোট ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এটা ছিল মাদকের বিরুদ্ধে পুলিশের এক বিশাল অভিযান! তাহলে এই মিষ্টি মুচকি হাসি বুঝি পুলিশের বহু কষ্টের মাদক অভিযানের অংশ বিশেষের সফলতার হাসি ?

সূত্র জানায়, গত ১৮.১১.২০২৪ ইং তারিখে শহিদুল ইসলাম হাওলাদার ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর কালীগঞ্জ উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকা- বেড়ে আইন শৃংখলা পরিস্থিত চরম অবনতি ঘটেছে। এ নিয়ে আইন শৃংখলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশও করা হয়।

ওসি হাওলাদার সাহেব যোগদানের পর তেমন কোন মাদক উদ্ধার করতে না পারলেও জেলা গোয়েন্দা পুলিশ, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ থেকে মাদকদ্রবের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছেন।

সর্বশেষ শুক্রবার (৩ জানুয়ায়ি’২০২৫) দুপুরে রাস্তায় পড়ে পাওয়া ফেন্সিডিল কুড়িয়ে এনে কালীগঞ্জ থানা পুলিশ বিশাল এক মাদকের সফল অভিযান চালিয়ে যেভাবে মিডিয়াতে বক্তব্য ও ফটো সেশন করেছেন তাতে তাদের মিষ্টি মুচকি হাসি দেখে আমারও মিষ্টি মুচকি হাসিটা ধরে রাখতে পারলাম না।

সর্বশেষ - সারা দেশ