শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজাপুরে ৪ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৩, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

ছবি ও সংবাদ সংগ্রহ রহিম রেজা : ঝালকাঠির রাজাপুরের ৪ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এ কম্বল বিতরন করা হয়। আকিজ মনোয়ারা ট্রাস্টের সহায়তায় ও আলোকিত ইসলাম একাডেমির ব্যবস্থাপনায় উপজেলা বিভিন্ন স্থানের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক আবু সায়েম আকন, খলিলুর রহমান, মেহেদি হাসান জসিম, নেয়ামুল আহসান হিরন ও আলোকিত ইসলামী একাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।

আলোকিত ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, রাজাপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কম্বল বিতরণের সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আকিজ মনোয়ারা ট্রাস্ট কে যাদের সহযোগিতায় ৪ শতাধিক শীতে কষ্ট করা
মানুষগুলো কম্বল পেয়েছেন।

ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - সারা দেশ