বুধবার , ২৪ জুলাই ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পরিস্থিতি শান্ত হলেই কারফিউ প্রত্যাহার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ২৪, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পরিস্থিতি শান্ত হলেই কারফিউ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা বাধ্য হয়ে কারফিউ জারি করেছি। এজন্য আপনাদের একটু অসুবিধা হচ্ছে। দু-এক দিন ধৈর্য ধরুন। আমরা দুষ্কৃতকারী ও রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনব। শান্তির পরিবেশ সৃষ্টি হলেই সব কিছু তুলে নেব। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও দেশের জনগণ- সবাই মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করবে। তারা দেশের শত্রু। বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্র নরসিংদী কারাগারে হামলা চালিয়েছে। অস্ত্রাগার লুট করে, জেলার, জেল সুপারের বাসভবনসহ পুরো কারাগারে অগ্নিসংযোগ করেছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবনবাজি রেখে দুই মহিলা জঙ্গিসহ যে দুর্ধর্ষ নয় জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছিল, তাদের মুক্ত করে নিয়ে গেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম (বীরপ্রতীক), কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার এ এস এম আনিসুল হক, স্বরাষ্ট্র ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মসিউর রহমান, পুলিশের ঢাকা বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেরপুরে ৩ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; নিহত ছাড়িয়ে গেল ৪২ হাজার ৭০০

জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার হজযাত্রী

শাহিদা রহমান রিংকু অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা নির্বাচিত

গণমাধ্যমকর্মী আইন নিয়ে মতামত নেওয়া শুরু

শেরপুর সীমান্তে দেড় ঘন্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২জন নিহত

জননেতা খাইরুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জে জামায়াতের মোটর শোভাযাত্রা