রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ১ চোরাকারবারি আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৫, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৬৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার(৫ জানুয়ারী)ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওই চোরাকারবারীকে আটক করে পুলিশ।

ওয়াসিম উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে মাদক আমদানীর গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই মো. বিল্লাল হোসেন ও এসআই মো. নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল আন্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক রেখে সংঘবদ্ধ চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় ৬৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ পুলিশের হাতে আটক হয় ওয়াসিম।

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে আটকের পর ৫ জানুয়ারি রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রতিদ্বন্দ্বি ট্রাক নিয়ে রেজাউল করিম রাসেল

দেশজুড়ে গ্যাস সংকট বাড়ছে ভোগান্তি

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত