রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আতশবাজি-ফানুস না ওড়ানোর আহ্বান ফায়ার সার্ভিসের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৩১, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস না ওড়ানোর আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর কারণে প্রায় ১০০টি অগ্নিকাণ্ড ঘটে। যাতে আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়। আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো থেকে ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয় এবং আতশবাজির উচ্চশব্দে তানজিম উমায়ের ওরফে মাহমুদুল হাসান নামে এক শিশুর মৃত্যু হয়। ২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার টাকা ও ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডে প্রায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি হয়। এসব অগ্নিকাণ্ডে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিস ৩ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে সচেতনতা বাড়ানোর জন্য লিফলেট ও ভিডিও ক্লিপস শেয়ার করা হয়েছে। একইসঙ্গে বিশেষ করে ঢাকার ফায়ার স্টেশনসমূহকে সতর্ক রাখা হয়েছে, যাতে এ সংক্রান্ত যেকোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করা যায়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে আহত ৩, ঝালকাঠিতে চাচার দায়ের কোপে মাদ্রাসা ছাত্র খুন, আটক ১

ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত

মেয়াদ বাড়ল নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের

মরহুম আজিজুর রহমান মন্ডলের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

তুবা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ঝিনাইদহে চেয়ারম্যান হলেন যারা

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন