মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

একশ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৫, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। আগামীকাল বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।

এ ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট কিনতে পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডে’তে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওর্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।

এর আগে, সিলেটে দুরন্ত ক্রিকেট খেলে ১৫০ রানে জেতে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নেন তাইজুল ইসলাম। শুধু তাইজুল নন, দারুণ বোলিং করেছেন মেহেদি মিরাজও। ব্যাট হাতে ইতিহাস গড়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

হিলিতে ঈদ উপলক্ষে ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

মহারশি নদী এখন সাধারণ মানুষের মরণ ফাঁদ

বোরহানউদ্দিন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রাখে আল্লাহ মারে কে, বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরলেন আব্দুল কুদ্দুস

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

হাউফো’র পক্ষ থেকে এ্যাড. শাহিদা রহমানকে ফুলের শুভেচ্ছা

শৈলকূপায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্লা

ঝিনাইদহে নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানকে ফুলের শুভেচ্ছা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর স্রোত, শয্যা সংকটে চরম অব্যবস্থা