সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর মহানগরীর টঙ্গীর নিউ মন্নু ফাইল কটন মিলস্ লিঃ ২২তম বার্ষিক সাধারণ সভা ৮ নভেম্বর রোজ বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
নিউ মন্নু ফাইল কটন মিলস্ লিঃ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং নিউ মন্নু ফাইল কটন মিলস্ লিঃ ব্যবস্থাপনা পরিচালক
হাজী মোঃ মিজানুর রহমান সঞ্চালনায় সাধারণ সভা পরিচালনা হয়,বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বি.কম, সাধারণ সভা শেষে সকল শেয়ার হোল্ডারদের ভোটে পুর্নরায় নিউ মন্নু ফাইল কটন মিলস্ লিঃ এর চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মিজানুর রহমানকে পুনরায় নির্বাচিত করা হয়। এবং কামাল হোসেন, হাজী কবি, আজিজকে পরিচালক হিসেবে পুর্নরায় নির্বাচিত করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।



















