রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯

প্রতিবেদক
admin2
নভেম্বর ১৫, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেফতার ও ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।রাজধানীর বিভিন্ন থানা এলাকায় শনিবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ বিভাগ ৬২, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১৫২, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগ তিন জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুইটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : বাসস

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত