বুধবার , ৮ জুলাই ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিবেদক
admin2
জুলাই ৮, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

জাহিদুল হক মোল্লা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা বটতলা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সৈয়দ সোহরাব আলী সহস্রাইল বাজারের একজন রড ও সিমেন্ট ব্যবসায়ী। বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তিনি আকিজ সিমেন্ট ফ্যাক্টরির ডেলিভারি অর্ডার (ডিও) করার উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

পথে ছত্রকান্দা বটতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা তার কাছে থাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহরাব আলীকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - সারা দেশ