বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় বিজয়োত্তর মতবিনিময় সভা: হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার

প্রতিবেদক
admin2
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় কলাপাড়ায় এক বিজয়োত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন চিংগরিয়া ৫নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খান ও সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কালা, দিলীপ শিকারি, সাংবাদিক সৌমিত্র সুমন, রেহান উদ্দিন রেহান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী বলেন হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে এবিএম মোশাররফ হোসেন বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্য হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাধারণ সম্পাদক নান্নু মুন্সী বলেন, কলাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষ সমান গুরুত্ব পাবেন বলেও তারা আশ্বস্ত করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - সারা দেশ