বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় গরু চুরি ও জবাই: পাঁচজনের নামে মামলা, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
admin2
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কলাপাড়া (পটুয়াখালী) পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে জবাই ও মাংস বিক্রির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আল-আমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে গ্রামসংলগ্ন নদীর পাড়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, গরুর মাথা কাঁদার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহরে মিলন কসাইয়ের কাছে মাংস বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতীকে গ্রেপ্তার করা হয়। বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুর মাথা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, “গরুটি চুরি করে জবাইয়ের পর মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়। গ্রেপ্তার আসামির জবানবন্দি রেকর্ডসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত!

অবরোধের ৩০ ঘণ্টায় সারাদেশে ১৩ বাসসহ ১৮টি যানবাহনে আগুন

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

হিলি স্থলবন্দরে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু

রাজশাহীতে তরুণ সাংবাদিকদের নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক: চুন্নু

রোল মডেল হিসেবে ৫৪ নং ওয়ার্ডের বিকল্প নাই- কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর