সোমবার , ১৯ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী এলাকায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন সাংবাদিক রকি হোসেনসহ সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) বেলা ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান (টিটু) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক (রিপন)।মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তি নয়, এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কোনোভাবেই এই বর্বরতা মেনে নেওয়া যায় না।”এসময় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম (মাসুম), মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব,প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হাসমত আলী, বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার,ডিবিসির সাংবাদিক মাহসুদা সিকদার,ডেইলি স্টারের মঞ্জুরুল করিম প্রমুখ।বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে যেন কেউ বাধা না দেয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামেরর সাথে সাক্ষাৎ করেন এবং হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।মানববন্ধনে গাজীপুর প্রেসক্লাব ও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রিপোর্টার, ফটোজার্নালিস্ট এবং মিডিয়া সংশ্লিষ্টরা একাত্মতা প্রকাশ করেন।

সবার দাবি একটাই—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করো, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য শনিবার (১৭ মে) গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির দুই পক্ষের বিরোধ ও পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেন (২৬) বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য খোরশেদ আলমসহ আরও বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: আলী ইমাম মজুমদার

শেরপুরে পাহাড়ী ঢলের পানি বিপদ সীমার উপরে,বাঁধ ভেঙ্গে ৩০গ্রামের মানুষ পানিবন্দি

প্রথম রমজানে শহীদ পরিবারের খোজখবর নিতে জুলাই শহীদদের বাড়িতে ইউএনও

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

আধুনিক শহর গড়তে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন পৌর মেয়র মাসুম ভূঁইয়া

নলছিটিতে জাতীয় শোক দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৫ পালিত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ ডিসেম্বর

সেন্সর ছাড়পত্র পেল ‘মুনাফিক’