রবিবার , ১৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩শ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩শ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে পরিত্যক্ত অবস্থায় ওইসব মদ উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,শুক্রবার দিবাগত রাতে মাদক চোরাকারবারি পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২ টি বস্তায় ৩শ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে এসআই হাসেম এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা ১২টি বস্তায় ৩শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রচারনা

মুন্সীগঞ্জে মহান মে দিবস পালিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা

বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ

মার্চ ও এপ্রিলে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে কম্বল বিতরন

ঝিনাইদহে ৪টি আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহর

ঝিনাইদহ-৩ এ জনপ্রিয়তার শীর্ষে ব্যারিস্টার কাজল

জনপ্রিয় ২ ব্যাক্তিত্ব অধ্যাপক মতিয়ার রহমান ও অধ্যাক্ষ আব্দুল হাই সম্পর্কে জেনে নিন!