বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৫ পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ২৬, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি র মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ ।

সকাল ৯টায় নলছিটি চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী ও স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় প্যারেড পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুস ছালাম।

এরপর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল খান, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন। অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে জাতির শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

জাজিরার বিকেনগর বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ আনসার ও ভিডিপির মতবিনিমিয় সভা

ইউপি চেয়ারম্যানের কূটচালে বড়াইলের হিন্দুপাড়া যেভাবে মুসলিম পাড়া

চতুর্থ স্বামীকে ব্ল্যাকমেইল করে স্ত্রী লাপাত্তা, পঞ্চম স্বামীর বাসরঘর

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে পাঁচ নম্বরে ঢাকা

তুবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরের দুই উপজেলায় যারা নির্বাচিত হলেন

মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ