বুধবার , ৫ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৫, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

সৌমিত্র সুমন,পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল শিকদার (৩৭) নামে এক ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোহেল শিকদার পটুয়াখালীর বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারসহ বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সুমি বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে সেহরির জন্য স্ত্রী ঘুম থেকে উঠে সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের কক্ষে গিয়ে সোহেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঝড়ের লাকড়ি নিয়ে দ্বন্দ্বে আহত ৩, ঝালকাঠিতে চাচার দায়ের কোপে মাদ্রাসা ছাত্র খুন, আটক ১

পিরোজপুরে বর্ণ্যঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত

বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব

ধনী হওয়ার ৫ উপায় জেনে নিন

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন

আইজেএফ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক