সৈয়দা রোকসানা পারভীন রুবি : মাদক কে না বলুন- এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেপারী মোঃ জুয়েল রানার সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বি.এম শামীম।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকারী সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক জননেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ, টঙ্গী বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টানু,যুবদল নেতা আঃ কাদির, মোঃ হেলাল উদ্দিন, আঃ সাঈদ,মাসুদ খান, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন বাপ্পি মিজ্জা প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



















