শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত জেলে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘মাওলানা আবু আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট ’। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে নাসিরনগর সদরের গাঙ্কুলপাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে এলাকার ১৪০ জন শীতার্ত জেলে পরিবারের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার হাফেজ মো: মুগনিউল হাসানের সভাপতিত্বে ও ট্রাস্টের সেক্রেটারি এডভোকেট আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকেশ পাল পাল,গাঙ্কুলপাড়া দূর্গা মন্দিরের সভাপতি অবঃ শিক্ষক যোগেন্দ্র চন্দ্র দাস,নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবি ধীবর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পাপোচন দাস, সাধারন সম্পাদক পরিমল দাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহিনা নাছরিন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে যা বললেন আওয়ামী মটর শ্রমিক লীগ

আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎহীন গোটা রাজবাড়ী

শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না আর রাজশাহীর সুরভীর

কেরানীগঞ্জ প্রশাসনের অসহযোগীতা ও বিতর্কিত এক সমিতির প্রভাবে জিম্মি শাহজাহান মুন্সী

মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় সচেতনতা জরুরি: সময়মতো চিকিৎসায় সম্ভব সুস্থ জীবনে ফেরা

রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

জাহিদ আহসান রাসেল এমপি’র ৪৫ নং ওয়ার্ডের মুরুব্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

বাদ পড়তে যাচ্ছেন প্রশিক্ষণ শেষ করা ৬২ এএসপি!

ঈদের পরে রসনা মেটাবে খাসির ঝাল বিরিয়ানী!