শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়ায় সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এ নিয়ে থানায় দেয়া হয়েছে লিখিত অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ ডিসেম্বর উপজেলার জিয়ানগর কালবার্ট রোড এর উত্তর পাশে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল গং তাহার ৬ষ্ঠ তলার ভবনের কনস্ট্রাকশন কাজ চলছে কোন প্রকার সেফটি ছাড়াই চালিয়ে যাচ্ছেন। গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ০৫ ঘটিকায় উক্ত ভবন থেকে সেনেটারী মিস্ত্রী মোঃ শরিফুল কাজ চলাকালীন সময় ২য় তলা থেকে নিচে পড়ে অত্যন্ত খারাপ ভাবে জখম হয়।

সেনেটারী মিস্ত্রীর আহতের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল বিডিসি ক্রাইম বার্তায় রিপোর্টার ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মেহেদী হাসানসহ দু’জন সাংবাদিক মুভি বাংলা তরিকুল, দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান গত ২৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২ টায় তার ভবনের পাশে গিয়ে কন্ট্রাকটরের লাইসেন্স আছে কিনা , এবং আহত ব্যক্তির ব্যাপারে যে,তার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছে কিনা জানতে চাইলে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের’কে মামলা দেয়ার ও প্রাণনাশের হুমকি দেয় আমাদের পরিচয় পত্রের ছবি তুলে রাখে। এ বিষয়ে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

এবিষয়ে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়া একটি অপরাধ। থানায় জিডি হয়েছে আশা করি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। অপরাধীকে গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ অনলাইন কল্যাণ ইউনিয়ন বসকোর কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার বলেন, তথ্য চাইলে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া অপরাধ, সাংবাদিকরা হলো জাতীর বিবেক , আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাই।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ সোহরাব হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঈদে মুক্তি পাচ্ছে ‘মায়া’

১৭ বছর খুনি হাসিনার দোসরদের শিকার পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

ঠাকুরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অভিযোগ পরিবারের

আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক

ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের মশারী বিতরণ

গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

মহেশপুরে সিনিয়র সরকারি জজ ও সিনিয়র জুডি. ম্যাজিস্ট্রেট আদালত উদ্বোধন

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড