বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ

ইনছান আলী, বিশেষ প্রতিনিধি : শৈলকুপায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ঝিনাইদহের শৈলকূপায় ব্যক্তিগত সফরে আজ উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাড. আসাদুজ্জামান দিনভর মতবিনিময় করেন। মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদের আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারদের মতবিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগী আধিক্য ও প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক বেডে সংকুলান না হওয়া মেঝে ও বাইরে অংশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোতাবেক ও চাহিদা অনুযায়ী ১০০টি বেড প্রয়োজন বলে জানিয়েছেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল্লাহ আল মামুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নী জেনারেল অ্যাড. আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে শৈলকূপা উপজেলা হাসপাতালে রোগীর সেবার পরিবেশ উন্নতিকল্পে ৩ লক্ষ টাকা প্রদান করেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা শৈলকূপার হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় অ্যাটর্নী জেনারেলের মহোদয়ের আন্তরিক অনুদানে সানন্দে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপনপূর্বক গ্রহণ করেছি।

ব্যক্তি সফররত অ্যাড. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের ন্যায় শৈলকূপার শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত জন্মভূমির সাথে একাত্ম থাকতে চায়। কোনরূপ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে রেহাই দেওয়া হবেনা বলেও জানিয়েছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক জাওহার ইকবাল খানের বাবার মৃত্যুতে ডিএসইসির শোক

ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

কেরানীগঞ্জ প্রশাসনের অসহযোগীতা ও বিতর্কিত এক সমিতির প্রভাবে জিম্মি শাহজাহান মুন্সী

বিদেশী মিশনগুলোতে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি

নারীত্ব বৈহিপ্রকাশ, ভেতরত্ব পুরুষ, এ-ই নিয়ে ধংস হলো সব যুগের পুরুষ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ১২ শিল্প প্রতিষ্ঠান

জাজিরায় ৩০০ জেলের মাঝে চাল বিতরণ

প্রতারণা মামলার ৪০ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার