সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভোলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম‘র অবসরজনিত বিদায়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন জুয়েল (ভোলা) : শ্রদ্ধা ও ভালোবাসায় অবসরজনিত বিদায় নিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টায় তিনি অবসরজনিত বিদায় নেন। এর আগে তিনি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যক্ষের বিদায় উপলক্ষে কলেজের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে কলেজ বিএনসিসি। এর আগে কলেজের শিক্ষক পরিষদ সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে। সভায় উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাবুব আলম প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রফেসর এ.টি.এম রেজাউল করিম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪তম ব্যাচের সদস্য। তিনি ভোলা সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান, পরে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ, সবশেষ গত ৮ অক্টোবর থেকে ভোলা সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করলেছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

নকলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত সংবাদে বিভ্রান্তি দূর করার জন্য সিকদার গ্রুপের ব্যাখ্যা

সম্মাননা স্মারক পেলের আরএমপির মানবিক পুলিশ সদস্য সন্দীপ মল্লিক

কুমিল্লা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

রুপাতলীতে ভূমিদস্যু হানিফের তান্ডবে ঠিকাদার জখম

হিলিতে ঈদ উপলক্ষে ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নিহত ৩৮ জন

এদেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা