শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নানা আয়োজনে জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’র মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দিন ব্যাপী উপস্থিতিদের স্মৃতি চারন বক্তব্য,ভবিষ্যৎ পরিকল্পনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’ (এসএসসি ৮৮ ব্যাচ দ্বারা পরিচালিত) এর মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক হাবীবুর রশীদ হাবীব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ, ৮৮ ব্যাচের বিগত ও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সারাদেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণাই নেই। তিনি বলেন, এটা বুঝতেই মানুষের বহু দিন চলে যাবে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সচিবালয়ে যারা আছে, তারা মুজিব কোট পরে ডিসি-এসপি-ওসিগিরি করেছেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে কেন? তারা কেন বিপ্লবের চেতনাকে ধারণ করবে? তারা তো নানা কারসাজির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে।

সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এম আর আলী ফাহিম এবং এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম শাওন।মিলনমেলায় জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গ্রুপ এডমিন মোঃ হাসান আলী রেজা দোজা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর রহমান জয়ী

দিয়ামনি মাল্টিমিডিয়ার এক যুগ পূর্তি পালিত

বরিশাল বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি

ঢাকাসহ ১৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

কেরানীগঞ্জ দক্ষিণ এসিল্যান্ডে অফিস সহকারী মজিবর রহমান জয়ের ইশারায় মিলে সেবা

বেনজীরের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার

মুন্সীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত