মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুলাদীর কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান সমাজ সেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১২, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার মুলাদী উপজেলা সফিপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামান সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য বিটিএসএফ “সম্মাননা স্মারক” পেয়েছেন।

শনিবার (৯ নভেম্বর ২০২৪) দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মাননা প্রদান করা হয়।

এসময় দেশের নানান শ্রেণী পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি ইতিপূর্বেও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান বক্তা ছিলেন, বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট জাদু শিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা এ্যাড. মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও
বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ শামছুল আলম, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন, বিটিএসএফ-এফ ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, এম, এ, গফুর মোল্লা, মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মু. হাসিসুর, যুগ্ম মহাসচিব মোঃ ছবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, আসাদুজ্জামান মিঞা প্রমূখ। বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বেইলি রোড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

মে দিবসে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের শোভাযাত্রা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন

রাজাপুরে স্কুল শিক্ষককের জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ

যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ব্যাপক সুনামে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য

করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় পুণ্যলাভ চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নান

মরহুম আজিজুর রহমান মন্ডলের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

ঝিনাইদহে চলছে ২০২৪ এর বই বিতরনী অনুষ্ঠান