শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৩

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় ব্যবসায়ীসহ তিন জন গুরতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ব্লক ফ্যাক্টরীর মালিক মো. আবজাল হোসেন, কর্মচারী আরমান ও মামুন । আবজাল হোসেন মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালি এলাকার বেপারীবাড়ি এলাকার বাসিন্দা। হামলার ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী আয়েশা আক্তার মিতা ৮ জনকে দায়ী করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, তারেক,নয়ন, মাহমুদা বেগম,মেরাজ,স্বপন,হৃদয়,সোহল। এছাড়াও এঘটনায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০জনকে দায়ী করা হয়েছে। আবজাল হোসেন নামে ঐ ব্যবসায়ীর কাটাখালি বাজারে এস আর এম হলো ব্লক ফ্যাক্টরীর শোরুম রয়েছে। সেখানে তিনি নিয়মিত বসতেন। জমি জমা সংক্রান্ত বিষয় জেরে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচ টার দিকে কাটাখালি বাজারে ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্টানে এসে হামলা করে তারা। এঘটনায় অন্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী আবজাল গুরতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এতে ট্রাইবুনালের প্রতিবেদকের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যায়, ব্যবসায়ী আবজাল হোসেনকে ৫/৬ জন ব্যক্তি হাতে থাকা লাঠি দিয়ে মারধর করছে। এবং তার শোরুমে ডুকে দুই ব্যক্তি মারধর করে এবং ভাংচুর করে।

এঘটনায় বিষয়ে আহত ব্যবসায়ী আবজল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার মিতা জানান, আমার স্বামীর আবজাল হোসেনের ভাগিনা সুমনের সাথে টাকা পয়সা জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্টানে হামলা করে ব্যাপক মারধর করে। এসময় আমার স্বামীর ব্যবসা প্রতিষ্টানের ক্যাশ বাক্সে থাকা ৫লাখ লুট করে নিয়ে যায়, আমি এবং আমার ছোট বোন মিলু আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে আমাদের ও মারধর করে। এসময় আমার গলায় থাকা স্বর্ণের চেইন খোয়া যায়।হামলার সময় আমার স্বামীর ব্যবসায় প্রতিষ্টানের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এখন এঘটনায় আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। এঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি ।

এবিষয়ে সদর থানার এস আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনার স্থলে গিয়েছিলাম । এবং তা সত্যতা পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া জেলা বিএনপি কতৃক আয়োজিত আলতফুন নেছা খেলার মাঠে বিশাল সমাবেশ

ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সিরাজ বেপারী গ্রেফতার

মিডিয়ার জীবনে মিজানের ১৬ বছরের পথচলা

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

কলাপাড়ায় ইজিবাইক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চৌগাছার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

নালিতাবাড়ীতে কফি চাষে নতুন স্বপ্ন দেখছে কৃষকেরা