মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সমমনা দলগুলোকে নিয়ে দেশ সাজাতে চাই

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশ সাজাতে চাই। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মির্জা বলেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি, দীর্ঘদিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে, সেটা হলো ‘হাসিনাবিহীন বাংলাদেশ’। এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার: মিরপুরে বিজিবির সাহসী অভিযান

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আফরোজা খানম মুক্তা’র তৈরি সেহরীর স্বাস্থ্যকর রেসিপি

প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

ফেইজবুকে পোস্ট নিয়ে চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠা ইস্কন এর ৮২ উগ্রবাদী সদস্য গ্রেফতার

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

বগুড়া জেলা বিএনপি কতৃক আয়োজিত আলতফুন নেছা খেলার মাঠে বিশাল সমাবেশ