মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে দায়ের করা দুটি রিট হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এসেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবারের (২৯ অক্টোবর) জন্য প্রকাশিত কার্যতালিকায় রিট দুটি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চের ২০৮ ও ২০৯ নম্বর ক্রমিকে রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলমসহ তিনজন এ দুটি রিট করেন। অপর দুইজন আবুল হাসনাত ও হাসিবুল আলম।

এক রিটে নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একইসঙ্গে ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে রিটে।

অপর রিটে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না, ওই তিনটি নির্বোচনের পর জারি করা গেজেট কেন বাতিল করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে ওই তিন নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্লট বরাদ্দ পাওয়া, ডিউটি ফ্রি গাড়ি আমদানিতে কাস্টম বেনিফিটসহ প্রদত্ত সুযোগ-সুবিধা বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মেও রুল জারির আবেদন করা হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

সাতকানিয়ায় গ্রাম্য সালিশি বিচারের বিচারক হিসেবে ডেকে নিয়ে দুই জামায়াত কর্মীকে হত্যা

চৌগাছার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

শরীয়তপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ফের অবরোধের ডাক দিলেন অলি আহমদ

আফগানিস্তানে আকস্মিক বন্যা, আরও ৫০ জন নিহত

বিলুপ্তির পথে গারো পাহাড়ের বন মোরগ

নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

সারা দেশের তাপমাত্রা কমে বাড়বে শৈত্যপ্রবাহ

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা