মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়। সোমবার (২৮ অক্টোবর), পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই দুই নেতার পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।

ফেসবুক পোস্ট অনুযায়ী, ইবি ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে আছেন এইচ এম আবু মুসা এবং সেক্রেটারি হিসেবে আছেন মাহমুদুল হাসান।

এইচ এম আবু মুসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনা জেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর গ্রামে। ২০০৭ সালে পাবনার আওরঙ্গাবাদ আবাসিক হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনে হাফেজ হন তিনি। এরপর পাবনার আজিজিয়া নূরানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৪ সালে পাবনা আলিয়া মাদরাসা থেকে দাখিল এবং ২০১৬ সালে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখা থেকে আলিম পাস করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
অপরদিকে মাহমুদুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

ইতিপূর্বে সভাপতি এবং সেক্রেটারি উভয়েই ইবি শাখার ফাউন্ডেশন সম্পাদক, অর্থ সম্পাদক, এইচআরডি সম্পাদক এবং অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, এই দায়িত্বে তাদের আগের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

৪৩ থেকে ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

বিএনপি’র ২১৭ নেতাকে বহিষ্কার

সিরাজ উদ্দিন বিদ্যানিকেত এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত

দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, কলাপাড়ায় আনন্দ র‍্যালী ও ইফতার মাহফিল

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

উপজেলা নির্বাচন: শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় নতুন মুখ

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: লায়ন মো: গনি মিয়া বাবুল

পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নিহত ৩৮ জন