বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৪, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : উচ্চ আদালতে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় হয়েছে। সামনে আরও কিছু মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদনের (রিভিউ) শুনানি আজ। আপীল বিভাগের মামলাটি ৪২ নম্বরে রাখা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর এ আবেদন করেছেন। এর আগে, ২৫ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন একই আবেদন করেন।

সর্বশেষ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও আবেদন করেছেন। এ তথ্য জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১৯৯৬ সালে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়। ১৯৯৮ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করেন অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

এর বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এবং ২০০৫ সালে রিট আবেদনকারী পক্ষ আপিল করে। ২০১১ সালের ১০ মে, আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয়। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ কয়েকটি বিষয়ে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে ভৌতিক ভোট যোগ, পূণরায় গননার আবেদন

রাজধানী হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

মাছুম বিল্লাহ বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারকে ভূষিত

কারফিউ আরও শিথিল: সব অফিস খুলছে আজ

নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করায় কাঠালিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি বহিস্কার

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

নারী দিবসে শরীয়তপুরে জেলা মহিলাদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদিয়া শিমুলের রেসিপিতে পুরান ঢাকার খাসির গ্লাসি!