মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ২০, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওর্য়াডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাইদুল কবির রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন,ঝালকাঠি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, নলছিটি বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল,পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির নেতা খন্দকার অহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি গিয়াস সরদার দীপু, সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী তারেক, সুবিদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন খান, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

এসময়ে ইলেন ভুট্টো বলেন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। এসময় তিনি নলছিটি উপজেলা যুবদলের সাবেক সভাপতি দুলাল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

রফিকুল ইসলাম জামাল বলেন পরাজিত শক্তি বসে নেই ভারতে বসে ষড়যন্ত্রের নোংরা খেলায় মেতেছেন। শতশত নেতাকর্মীদের গুম করে আয়নাঘরে রেখেও তারা ক্ষ্যান্ত হয়নি।

সভা শেষে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ব্যঙ্গচিত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয়ের উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

চার বিভাগে আরও দুই দিনের হিট অ্যালার্ট জারি

মোঃ কাওসার বার্তা প্রবাহের শরীয়তপুর প্রতিনিধি নিযুক্ত

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

সিরাজগঞ্জ সদর উপজেলার বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জমে উঠেছে ফার্ণিচার ও কসমেটিক মেলা

কুমিল্লা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দেশজুড়ে আবারও বৃষ্টির আভাস, হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা