বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ১, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : শোকাবহ আগস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া।

বঙ্গবন্ধুকে হত্যার পর টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়, ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্ব নেই।’

একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’

প্রতিবারের মতো এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসায় সচেতনতা জরুরি: সময়মতো চিকিৎসায় সম্ভব সুস্থ জীবনে ফেরা

দৌলতখানে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; নিহত ছাড়িয়ে গেল ৪২ হাজার ৭০০

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রাজপথের লড়াকু নেত্রী সুজানা জলি

ঝালকাঠিতে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা, বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বোরহানউদ্দিন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিহ্যাব মেলায় জনপ্রিয়তায় ছিলো “টুইন টাওয়ার”