শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না: হোয়াইট হাউস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ৫, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার বাইডেনের মুখপাত্র এ কথা জানান।

সম্প্রতি বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ সৃষ্টি হয়। কারণ, টিভি বিতর্কের পর আতঙ্কিত ডেমোক্র্যাটদের মধ্যে নভেম্বরের নির্বাচনের আগে নতুন একজন প্রার্থী দেওয়ার বিষয়ে অস্থিরতা দেখা দেয়। এছাড়া, বিতর্কের পর জরিপে ট্রাম্পকে এগিয়ে থাকতেও দেখা গেছে।

এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে জোর দিয়ে বলেছেন, প্রার্থিতা প্রত্যাহারের কোনো ইচ্ছে নেই বাইডেনের।

তিনি সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট অবিচল এবং তিনি প্রতিযোগিতা চালিয়ে যাবেন।”

এছাড়া বাইডেন প্রচারণা এবং দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলেছেন, তিনি সরছেন না। তিনি বলেছেন, “আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে আছি। আমরা জিততে যাচ্ছি কারণ, যখন ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয় সবসময় জেতে। ঠিক যেমন আমরা ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছি, ২০২৪ সালেও তাকে আবার পরাজিত করতে যাচ্ছি।”

তিনি হোয়াইট হাউসে ডেমোক্র্যাট গভর্নরদের সঙ্গে একটি জরুরি বৈঠকে একই কথার পুনরাবৃত্তি করেন। এই সময়ে তারা তাদের অব্যাহত সমর্থনেরও প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত সপ্তাহের বিতর্কে খারাপ করার কথা বারবার স্বীকার করেছেন জো বাইডেন।

তিনি বুধবার উইসকনসিনের সিভিক মিডিয়ার সঙ্গে রেকর্ড করা একটি রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, “আমি খারাপ করেছি। আমি ভুল করেছি। মঞ্চে এটি মাত্র ৯০ মিনিট। কিন্তু আমি সাড়ে তিন বছরে কী করেছি সেটি দেখুন।”

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

কে এই নব নির্বাচিত ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস

রাষ্ট্রপতি অপসারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : মির্জা ফখরুল

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটির চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জের রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জাজিরায় ৩০০ জেলের মাঝে চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা

নানা আয়োজনে বার্তা প্রবাহর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিডিজেএ’র সভাপতি তারিকুল ইসলাম  মাসুম, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত

তেঁতুলতলা-নলডাঙ্গা সড়কে নারিকেল গাছের সৌন্দর্য্য বৃদ্ধিতে যার অবদান