বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
newsroom
জুন ৬, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো.শাহিন (৩৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৪জুন) দিবাগত গভীর রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাড়াউন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন নালিতাবাড়ী উপজেলার বনকুড়া এলাকার শামসুল হকের ছেলে।

জানা গেছে, ভিকটিম ৬ষ্ট শ্রেনীর একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী। বিবাদী মো.শাহিন মাদ্রাসায় যাতায়াতের পথে পূর্ব থেকে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৩০জুন সকালে ভিকটিম মাদ্রাসায় যাওয়ার পথে শাহিন ও তার বন্ধু হাবি মিয়া (৪০)তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের দাদী মোছা. রহিতন নেছা বাদী হয়ে শাহীন মিয়া ও হাবি মিয়াকে বিবাদী করে ২০১৩ সালের ৩ জুলাই নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামীরা পলাতক থাকায় শাহীন মিয়া ও হাবি মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের কাছে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় মামলার প্রধান আসামি শাহীনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৯(১)ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। শাহিন ১০ বছর আত্মগোপনে ছিলো।

র‍্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত শাহীন মিয়াকে উপরোক্ত মামলায় নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত শাহীন মিয়াকে বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া