বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হিলিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩০, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর ইসলাম শাহিন মন্ডলের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও (হিলি) পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সংগঠনিক সম্পাদক হযরত সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত্য সভাপতি ফরাদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত