মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২১, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক: তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন ‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’। শনিবার (১৮ মে ২০২৪) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে ‘এপি হাউস স্টার অ্যাওয়ার্ড সিজন টু ২০২৪’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্র্যান্ড কনসালটেন্সীতে বিশেষ অবদান রাখায় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া প্রশিক্ষক প্রাচ্য পলাশকে দেশের বিভিন্ন স্তরের প্রযোজক-পরিচালক-মডেল-অভিনয় শিল্পী ও কলাকুলশীদের উপস্থিতিতে ‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়।

প্রাচ্য পলাশ নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে এবং শুরু থেকেই তিনি গতানুগতিক অথচ বৈচিত্র্যপূর্ণ ধারার ফিকশন নির্মাণ করে প্রশংসিত হন। তিনি ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান ও তাদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং নিয়ে কাজ করা শুরু করেন এবং উন্নতমানের সেবাপ্রদানের জন্য অল্প সময়ের মধ্যেই তাঁর অ্যাড ফার্ম ‘প্রাকৃত অ্যাডভার্টাইজিং’ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আস্থার ব্র্যান্ড পার্টনারে পরিণত হয়। তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ বর্তমানে আদর্শ গ্র‍ুপ, ইকো গ্র‍ুপ, ব্র্যান্ড অন, পপুলার পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড লিমিটেড, জাহা এগ্রো ভিলেজ, রেহানা ফুড বেভারেজ অ্যান্ড কনজ্যুমার, ব্রাদার্স অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলস, নিশান ফুডস্ ইন্ডাষ্ট্রি, আর.এস. ওয়েল মিল সহ ২০টির অধিক প্রতিষ্ঠানে ব্র্যান্ড কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন।

তরুণ চলচ্চিত্র নির্মাতা ও ব্র্যান্ড কনসালটেন্ট প্রাচ্য পলাশ বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বে উন্নীত করতে মুক্তবাজার অর্থনীতির সুবিধা কাজে লাগিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশে উৎপাদিত পণ্যের সমারহ ঘটাতে হবে। এ জন্য আন্তর্জাতিক মানের শিল্পায়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো উন্নত পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। সর্বোপরি আন্তর্জাতিক মানের ব্র্যান্ডিং নিশ্চিত করে প্রতি মুহূর্তের প্রতিযোগিতায় বাংলাদেশী পণ্যের বাজার চাহিদার উত্তরোত্তর উন্নয়নের মাধ্যমে ডলারের বিপরীতে টাকার মানোন্নয়ন করে দেশকে উন্নত বিশ্ব হিসাবে গড়ে তুলতে হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত