রবিবার , ১২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিলো।

রোববার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লাকের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।

জালালপুর গ্রামের আলহাজ¦ আলী বলেন, যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মানের জন্য ব্লাক তৈরীর কাজ করা হচ্ছিলো। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মান এলাকায় ছোট গর্তে পড়ে ছিলো দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়।

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ^শুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিলো। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজা খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারনা ছিলো তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে অবগত করি। আজ রোবার সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যায়। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ্য। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভিতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিটিএসএফ-এর সাংগঠনিক পরিচয়পত্র গ্রহণ করলেন কেন্দ্রীয় নেতা বি.এম. মকবুল হোসেন

ইদুরের আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ

মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: চন্দনা ও বারাসিয়া নদীর প্রাণবন্ত উৎসব

সাবেক মেয়র পুত্র যুবলীগ নেতা সবুজ ইসলামের উপড় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শেরপুর পৌর পানি নিস্কাশনের খালগুলোর প্রাণ যায় যায় অবস্থা!

মেয়াদ বাড়ল সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার

সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পায়রা উড়িয়ে গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট আজ