রবিবার , ১২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দাখিলেও দেশ সেরা, সাফল্যের ধারা অব্যাহত রাখলো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি (নলছিটি) : ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে। ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ ৫পেয়েছে ২৪৪ জন, শারিরীক অসুস্থ্যতার কারণে তিনজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ও এ+ প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে।

মতানৈক্য সহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স – মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন পাশাপাশি তিনি সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন সুন্নাতে নববীর পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দ হওয়ার পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাশ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব ভাল ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

নলছিটি পাবলিক লাইব্রেরী ও নিজ গ্রাম পরিদর্শন করলেন ধর্ম সচিব হামিদ জমাদ্দার

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা

ইসলামি দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপোষহীন সংগ্রাম ও লড়াই অব্যাহত থাকবে

স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

বোরহানউদ্দিন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী