শনিবার , ১১ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইসরায়েলি নৃশংসতায় গাজায় আরও ৩৯ নিহত, ৩৫ হাজার ছুঁই ছুঁই প্রাণহানি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১১, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি নৃশংসতায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে বলে শুক্রবার ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার (বাহিনী) গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা নিরলস ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৭৮ হাজার ৫৭২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিএফ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়ালিউর রহমানকে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা

ঝালকাঠিতে সৃজনশীল সংগঠন ‘প্রেরণার ঝালকাঠি’র আত্মপ্রকাশ

মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক

সরকারী খাস জমি উদ্ধার করে খেলার মাঠ তৈরী করা হবে

ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর: ওবায়দুল কাদের

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের কমিটি গঠন; চেয়ারম্যান আসাদ, নির্বাহী পরিচালক মনির

কোন দলে কত প্রার্থী জানাল ইসি

রোগীরা পান না! শাহজাদপুরে নর্দমায় মিললো সরকারি ওষুধ

আবারও দুই ক্যাটাগরিতে দি গ্লোবাল ইকোনমিক্সের অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার