রবিবার , ৫ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৫, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> হাফিজুর রহমান লাভলু, শেরপুর : পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোডের প্রয়োজনে সারাদেশের ন্যায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

রোববার (৫ এপ্রিল) শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ কর্মবিরতি পালন করেন।

ওই সময় উপস্থিত (পবিসের) সকল পার্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী প্রদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামনা) নিয়মিত না করা, স্বারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস এর- এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষে বাপবিবো/পবিস এ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আমাদের এই কর্মবিরতি।

এ সময় তারা আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির এই বৈষম্য দূরীকরণ ও সার্ভিস কোড প্রয়োজনে আমাদের দাবী সমুহ আদায়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলতেই থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।

এই বিষয়ে দ্রুত দাবী বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান কর্মবিরতিতে অংশগ্রহনকারী কর্মকর্তা ও কর্মচারীগণ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজধানী কাকরাইলে বাসের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু

গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এসআই হুমায়ূন কবির

কামাল-বেনজীরসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার নামে মামলা

উপজেলা নির্বাচন: শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় নতুন মুখ

টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত

বাংলাভিশনের শাফিন খানের মৃত্যুতে ডিএসইসি’র শোক

আমরা জানি আমাদের করনীয় কি- মঞ্জুর মোর্শেদ

নলছিটিতে ইকো পার্ক নির্মানের দাবি

দৌলতখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন